রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

ফারিনের শিক্ষক হলেন ফারহান


DhakaReport24.com || 2022-04-21 02:43:15
ফারিনের শিক্ষক হলেন ফারহান

মুশফিক আর ফারহান লজিং মাস্টার হিসেবে থাকেন তাসনিয়া ফারিনদের বাসায়। দুই বোনকে পড়াশুনা করান মুশফিক। একটা সময় ফারিন প্রেমে পড়েন শিক্ষকের।

কিন্তু গরিব ঘরের সন্তান ফারহান উচ্চবিত্ত ঘরের মেয়ে ফারিনকে প্রেমের প্রস্তাবে সম্মতি দেয় না সামাজিক বাস্তবতার কারণে। এমনই এক শিক্ষক-ছাত্রীর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘লাস্ট লাভ’। 

সৌরভ ইশতিয়াকের কাহিনীতে এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। নাটকে মুশফিক আর ফারহান চরিত্রে অভিনয় করেছেন হাসিব এবং নীলা চরিত্রে তাসনিয়া ফারিন। এছাড়া নাটকটিতে ফারিনের বাবার চরিত্রে অভিনয় করেছেন  লুৎফর রহমান জর্জ। 

নাটকটি সম্পর্কে নির্মাতা মাহিন জানান, এ নাটকটির গল্পের মাধ্যমে উঠে এসেছে সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে একটা অদৃশ্য দেয়াল। যে দেয়ালের কারণে, দুটো মানুষ বারবার মুখোমুখি হয়েও এক হতে পারে না। বেঁচে থাকে না পাওয়ার বেদনা বুকে চেপে। 

নাটকটির শেষভাগে দেখা যায়, ১৫ বছর পর ফের দেখা হয় শিক্ষক ফারহান ও ছাত্রী ফারিনের সঙ্গে। তৈরি হয় আবেগঘন মুহূর্ত। নাটকটি ঈদে প্রকাশ হবে  সিএমভির ইউটিউব চ্যানেলে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম