শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

‘আউলা ঝাউলা’ মিউজিক ভিডিওতে দিঘী


DhakaReport24.com || 2022-04-21 05:58:45
‘আউলা ঝাউলা’ মিউজিক ভিডিওতে দিঘী


ছোট বেলা থেকেই বড় তারকা দিঘী। অভিনয় করেছেন অনেকগুলো চলচিত্রে। তবে সাম্প্রতিক সময়ে পরিণত হয়ে অভিনয়ে আলোচিত তিনি। চলচ্চিত্রের এই সম্ভাবনাময় অভিনেত্রী দিঘী প্রথমবার মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন।

‘আউলা ঝাউলা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন লাবনী। মিজানুর রহমানের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন উজ্জ্বল রহমান। আরটিভি মিউজিকের ব্যানারে এটির দৃশ্য ধারণ করা হয় সম্প্রতি।

মিউজিক ভিডিওতে প্রথমবার অভিনয় প্রসঙ্গে দিঘী বলেন, কাজটি খুব ব্যতিক্রম ধরনের হয়েছে। মনে হচ্ছিল যেন মিউজিক ভিডিও নয় সিনেমার গানের শুটিং করছি। ভিডিওটি নিয়ে আমি খুব আশাবাদী।

নাচ-নির্ভর এই মিউজিক ভিডিওটি আগামী ঈদে আরটিভির বিশেষ অনুষ্ঠানে এবং আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এদিকে সিনেমার অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটছে দিঘীর। ঈদের পর তার অভিনীত নতুন সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম