শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

আবারও চিত্রনায়ক ফারুকের মৃত্যুর গুজব


DhakaReport24.com || 2022-04-10 12:26:00
আবারও চিত্রনায়ক ফারুকের মৃত্যুর গুজব

এ দেশে সেলিব্রেটি মানুষের মৃত্যুর গুজব ছড়ানো নতুন কিছু নয়। এবার সেই গুজব থেকে রেহাই পেলেন না এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ফারুকও। দীর্ঘদিন ধরে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

ঢালিউডের জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ভালো আছেন। তাকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তার পরিবার বিব্রতকর অবস্থায় পড়েছে।

ফারহানা পাঠান আজ রোববার বলেন, আল্লাহর রহমতে উনি (ফারুক) ভালো আছেন। এখন হাসপাতালের কেবিনে আছেন। এর আগেও ওনার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। আবার কেন ছড়াল বুঝতে পারছি না।

তিনি আরও বলেন, বর্ডার বন্ধ থাকায় আমার মেয়ের সঙ্গে অনেক দিন আমাদের দেখা নেই। দুই দিন আগে আমার মেয়ে প্রায় ১৩ মাস পর সিঙ্গাপুরে এসেছে। ও আমাদের না জানিয়ে এসেছে। তাই হাসপাতালের বারান্দায় ওকে দেখেই আমি হাউমাউ করে কাঁদতে শুরু করি। সেই কান্নার দৃশ্য এখানকার অনেকে দেখেছেন। আমি মূলত অনেক দিন পর মেয়েকে দেখার আনন্দে কেঁদেছি। সেই কান্না দেখে হয়তো কেউ কেউ মৃত্যুর গুজবটি ছড়িয়ে থাকতে পারে।

জানা যায়, এর আগে গত বছরের ৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ঠিক এক বছর পর আবারও কিংবদন্তী এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়ানো হল। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম