বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

>> ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

>> রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

>> ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

>> শ্রমিক সেজে উসকানি দিলে কঠোর ব্যবস্থা: ডিআইজি মুস্তাফিজুর

>> শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

আপনি পড়ছেন : বিনোদন

এবারের ঈদটা আমার জন্য বিশেষ: পূজা চেরী


DhakaReport24.com || 2022-04-06 03:15:15
এবারের ঈদটা আমার জন্য বিশেষ: পূজা চেরী

এবারের ঈদে শাকিব খানের সঙ্গে প্রথম ছবি মুক্তি হচ্ছে পূজা চেরীর। এস এ হক অলিকের এই ছবি দিয়ে দীর্ঘ মন্দার বাজার ফিরবে, এমনটাই ধারণা করা হচ্ছে।

গত মঙ্গলবার ছবিটির টিজার মুক্তির পরপরই সকলে আঁচ করতে পেরেছেন ছবিটির ধরন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘গলুই’ সিনেমার ইউটিউব ও ফেসবুকে উন্মুক্ত হয় টিজারটি। সঙ্গে সঙ্গে শাকিব ভক্তরা বিভিন্ন গ্রুপে পোস্ট করে অভিনন্দন জানাচ্ছেন শাকিব-পূজাকে। এস এ হক অলিকের নির্মাণেরও প্রশংসা করছেন সবাই। টিজারে গ্রামীন প্রেক্ষাপটে প্রেমের গল্পের আভাস মিললো। থাকছে ঐতিহ্যের ছোঁয়াও।

সিনেমাটির নির্মাতা বলেন, ‘টিওটি ফিল্মসের ইউটিউবে গলুই-এর টিজার প্রকাশ করেছি। একইসঙ্গে টিজারটি নায়ক শাকিব খান ও নায়িকা পূজার ফেসবুক পেজে দেখা যাবে।’

পরিচালক আরও বলেন, ‘টিজারের পরেই ৯ এপ্রিল হাবিবের জমবে মেলা নামে বৈশাখের গানটি ছাড়া হবে।’

নির্মাতা আরও জানান, এর মধ্যে গলুই-এর অফিশিয়াল পোস্টার প্রকাশ হবে। যেহেতু অফিশিয়াল পোস্টার হাতে পাননি, তাই এখনই এটি কবে আসবে জানাতে চান না তিনি। বলেন, ‘ফেসবুকে কিছু পোস্টার ছড়িয়েছে, এগুলো অফিশিয়াল নয়।’

শাকিব খান ও পূজা চেরি ছাড়াও গলুই সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।

ছবিটি প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘এত বড় অ্যারেঞ্জমেন্ট, সঙ্গে শাকিব খান। তাই এবারের ঈদটা আমার জন্য বিশেষ। এই ছবি দলবেঁধে দর্শকরা দেখতে আসবে বলে আমার বিশ্বাস।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম