রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

রাবিতে মঞ্চস্থ হলো যাত্রাপালা ‘ধীরেন অপেরার আলো’


রাবি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-19 23:02:30
রাবিতে মঞ্চস্থ হলো যাত্রাপালা ‘ধীরেন অপেরার আলো’

শহর থেকে গ্রামে বেড়াতে এসেছে মেজো ভাই ও ভাবি। তারা আধুনিক সংস্কৃতির চর্চা করে। গ্রামে এসেই গ্রামের মনোরম পরিবেশ দেখে মনের আনন্দে গান ও নৃত্য করছে ভাবি। 

এ সময় অভিনেতা ছোটোভাই মেজো ভাবির রুপে মোহিত হয়ে তার সাথে যাত্রাপালার অভিনয় শুরু করে। এসব দেখে বড়ভাই মিরাজ ফকির ছোটোভাইকে মারতে থাকে। আর এ মারামারি তাদের মা থামায়। এই মারামারি থামানোকে মিরাজ ফকির পাপের কাজ বলে। 

এ সময় মা বলেন, মায়ের কাছে তার সকল সন্তানই সমান। হোক সে চোর বা পীর। এ কথা শুনে মিরাজ ফকির হায় হায় করে উঠছে। দৃশ্যটি ‘ফোকলোর রেপার্টরি যাত্রাদল’ পরিবেশিত আব্দুল্লাহ আল মামুনের নাটক 'মিরাজ ফকিরের মা' অবলম্বনে যাত্রাপালা ‘ধীরেন অপেরার আলো’র। 

শনিবার (১৯ মার্চ) রাত ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ রাসেল মাঠে মঞ্চস্থ হয়েছে যাত্রাপালাটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি 'যাত্রাশিল্পের নবযাত্রা' শিরোনামে সারাদেশে ১০০টি যাত্রাপালা মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে রাবিতে মঞ্চায়িত হলো এই যাত্রাপালাটি। এটির তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন রাবির ফোকলোর বিভাগ।

জানতে চাইলে যাত্রাপালাটির নির্দেশক এবং বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু বলেন, এই যাত্রাপালাতে দেখানো হয়েছে মা পরম শ্রদ্ধেয় একজন। যার সাথে ধর্ম বর্ণ বা রাজনীতির সম্পর্ক চলে না। এছাড়া মা দেশ, ভাষা ও ধর্ম যে শ্রদ্ধার জায়গা সেটাও ফুটিয়ে তোলা হয়েছে। মূলত স্বদেশ প্রেম, অসাম্প্রদায়িকতা ও মানবিকতা বোধ গুরুত্বপূর্ণ হয়ে উঠে এসেছে যাত্রাপালাটিতে।

তিনি আরও বলেন, ১ ঘণ্টা ৪৫ মিনিটের যাত্রাপালাটিতে ৩৬ জন কলাকৌশলী কাজ করেছে। কলাকৌশলীদের অধিকাংশেরই এর আগে কোনো যাত্রাপালায় কাজ করার অভিজ্ঞতা নাই। সবমিলিয়ে বলা যায়, এটা আমাদের যাত্রাপালা মঞ্চায়নের প্রচেষ্টা মাত্র।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম