শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : মুন্সিগঞ্জ

নারীর মরদেহ নিয়ে স্বজনদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-02-12 16:13:00
নারীর মরদেহ নিয়ে স্বজনদের বিক্ষোভ


মুন্সীগঞ্জ সদরে স্বামীর বাড়ি থেকে উদ্ধার হওয়া নারী সহিফা আক্তারের (১৭) মরদেহ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্বজনরা। 

শনিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ বিক্ষোভ শেষে প্রেসক্লাব ফটকে মানবন্ধন করেন তারা।

এসময় সহিফাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিচারের দাবি জানান তারা। নিহত সরিফা মিরকাদিম পৌরসভার টেঙ্গরগ্রামের স্বপন মিয়ার মেয়ে ও তিল্লাপাড়া এলাকার অপূর্ব অপুর স্ত্রী।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার মিরকাদিম তিল্লাপাড়া এলাকায় স্বামী অপূর্বর বাড়ি থেকে সহিফার মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।

স্বজনরা অভিযোগ করে জানান, প্রেমের সম্পর্কে ৭ মাস আগে তিল্লাপাড়া এলাকার অপূর্বের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে হয় সরিফার। তবে বিয়ের পর থেকেই নানাভাবে সরিফাকে নির্যাতন করে আসছিলো অপূর্ব। গত বৃহস্পতিবার রাতে সরিফা আত্মহত্যা করেছে বলে জানানো হয়। তবে আত্মহত্যা নয় সরিফাকে নির্যাতন করে স্বামী ও শশুর বাড়ির লোকজন মেরে ফেলেছে বলে জানান স্বজনরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ওই নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে