মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় ঝলক (২২) নামে এক কাউন্সিলপুত্র খুন হয়েছেন।
বুধবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ঝলক মিরকাদিম পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. লিটনের ছেলে। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে দাবি স্বজনদের।
মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ আবেদিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের অভিযান চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম