মুন্সীগঞ্জের লৌহজং-ঘৌলতলী এলাকার বেইলি সেতু মালবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। এতে টঙ্গীবাড়ী-মাওয়া আন্তঃজেলা সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
গত শুক্রবার দিনগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালকসহ ২জন আহত হন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাঠের মালামালবোঝাই একটি ট্রাক ঘৌলতলী বেইলি সেতু দিয়ে টঙ্গীবাড়ীর দিকে যাচ্ছিল। ট্রাকটি সেতুর মাঝামাঝি পৌঁছালে বিকট শব্দে সেতুটি ভেঙে পড়ে। এ সময় চালকসহ ২জন আহত হন। দুর্ঘটনার সময় অন্য কোনো যানবাহন বা পথচারী সেতুতে না থাকায় আরও হতাহতের ঘটনা ঘটেনি।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল তায়াবির জানান, গাড়ি চালকসহ দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি ওই স্থানেই আছে। ফায়ারসার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম