রবিবার, নভেম্বর ২২, ২০২৬

৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ২২, ২০২৬

৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফজলুর রহমান

>> পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

>> রাজধানীর হাজারীবাগে সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ২

>> বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি

>> সন্তানদের সামনেই স্ত্রীকে গলা কে’টে হ’ত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

>> ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে বসবাস মার্কিন অর্থমন্ত্রীর

>> বরিশালে বিএনপি অফিসের সামনে ককটেল বিষ্ফোরণ

>> ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

>> পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিন

>> যুবলীগের কেন্দ্রীয় নেতা তালাত গ্রেপ্তার

আপনি পড়ছেন : শরীয়তপুর

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ


DhakaReport24.com || 2026-01-08
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌপথের দুর্ঘটনা এড়াতে বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশা দেখা দেওয়ায় দৃষ্টিসীমা কমে গেছে। ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শরীয়তপুর–চাঁদপুর নৌপথটি দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। প্রতিদিন যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন এই পথে চলাচল করে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মিলিয়ে মোট ৪টি ফেরি চলাচল করছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম