মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

৩ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

৩ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ


আঃ লতিফ মোতাহার মদন (নেত্রকোনা) সংবাদদাতাঃ
DhakaReport24.com || 2026-11-17
মদনে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

নেত্রকোনার মদন উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এ কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল হাসান মিজান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ সাকুর আহম্মেদ প্রমুখ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় মদন পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের মোট ২ হাজার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে পর্যায়ক্রমে এই প্রণোদনা দেওয়া হবে। এর অংশ হিসেবে উদ্বোধনী দিনে মাঘান, গোবিন্দশ্রী ও চানগাঁও ইউনিয়নের ৩০০ জন কৃষকের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয়। প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি (DAP) সার এবং ১০ কেজি এমওপি (MOP) সার দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল হাসান মিজান জানান, ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে কৃষকদের মাঝে উন্নত জাতের বারি সরিষা-১৪, ১৭, ১৮ এবং বিনা সরিষা-৯ প্রজাতির বীজ বিতরণ করা হচ্ছে। চলতি বছর মদন উপজেলায় ২ হাজার ৩৫০ একর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে ৩ হাজার ৫২৫ মেট্রিক টন উৎপাদনের আশা করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর উপজেলায় ২ হাজার ১৫০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং উৎপাদন হয়েছিল ৩ হাজার ১০ মেট্রিক টন।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, গণমাধ্যমকর্মী ও কৃষকগণ উপস্থিত ছিলেন।'

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম