বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : নেত্রকোনা

নেত্রকোনার সাবেক সংসদ সদস্য পিন্টু মারা গেছেন


DhakaReport24.com || 2025-07-28
নেত্রকোনার সাবেক সংসদ সদস্য পিন্টু মারা গেছেন

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার (পিন্টু) মারা গেছেন। সোমবার (২৮ জুলাই) বেলা দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

ইফতেখার উদ্দিনের ভাগনে জাকির হোসেন (প্রবাল) বলেন, তাঁর মামা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। রাজধানীর নিকুঞ্জর বাসায় আজ বেলা ১১টায় হঠাৎ অসুস্থ বোধ করেন। দ্রুত তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে আজ বেলা দেড়টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

জাকির জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় আটপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে ইফতেখার উদ্দিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় জানাজা হবে কেন্দুয়া স্কুল খেলার মাঠে। এ ছাড়া তাঁর নিজ গ্রাম উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরায় বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

ইফতেখার উদ্দিন তালুকদার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০১৪ সালে তিনি নেত্রকোনা-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিলকে পরাজিত করে বিজয়ী হন। তাঁর গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা এলাকায়। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম