বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : নেত্রকোনা

বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মদনে বিএনপির বিক্ষোভ


মদন (নেত্রকোনা) প্রতিনিধি
DhakaReport24.com || 2025-07-28
বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মদনে বিএনপির বিক্ষোভ

নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ‘জুলাই পদযাত্রা’কর্মসূচির অংশ হিসেবে কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত সমাবেশে এনসিপি’র মুখ্য সমন্নয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সম্পর্কে বিরূপ মন্তব্যে উত্তাল নেত্রকোণার মদন উপজেলা।

অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপি সরকারের আমলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্রের চালান নিয়ে বিরূপ মন্তব্য করেন।এরই প্রতিবাদে লুৎফুজ্জামান বাবরের নিজ উপজেলা মদনে পৌর বিএনপি,উপজেলা বিএনপি এবং সহযোগি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাৎক্ষণিক এই প্রতিবাদ সমাবেশ করেন।

বিকেলে বিএনপি’র নেতা-কর্মীরা মদন উপজেলার দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পাবলিক হল মাঠে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি’র সভাপতি কামরুজ্জামান চন্দন, সাবেক উপজেলার বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন আহম্মদ সেকুল,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল কাদির,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামছুল আলম লালু, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর ছাত্রদলের আহব্বায়ক মাহমুদুর রহমান মিঠু প্রমুখ।

এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী অপ্রাসঙ্গিক বক্তব্য দেয়ায় মদন প্রেসক্লাবের সভাপতি আল মাহবোব আলম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল এক যুক্ত বিবৃতিতে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম