বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে ইউএনও'র বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল, সংবাদ সম্মেলন


মদন, নেত্রকোনা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-12-02
মদনে ইউএনও'র বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল, সংবাদ সম্মেলন

নেত্রকোণার মদন উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেকারের বিরুদ্ধে ঝাড়–মিছিল, সংবাদ সম্মেলন ও স্বারক লিপি প্রদান করেছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। 

সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা সদরে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলে  তাকে অপসারণের দাবীতে ঝাড়–মিছিল করে। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে মদন প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করেন। 

এতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি নূরুল  আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি মো: কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমূখ। সংবাদ সম্মেলনে স্বারক লিপি পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ। স্বারক লিপিতে ভারপ্রাপ্ত ইউএনও রেজোয়ান ইফতেকারের  সেবা প্রার্থীদের সাথে অসদাচারণ, ডিলার নিয়োগে অনিয়ম, জল মহাল নিয়ে দুর্নীতিসহ  নানান অভিযোগ উল্লেখ করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম