বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে ৪ গুণী শিক্ষক নির্বাচিত


মদন, নেত্রকোনা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-10-05
মদনে ৪ গুণী শিক্ষক নির্বাচিত

নেত্রকোণার মদনে উপজেলা পর্যায়ে ৪ জনকে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক পর্যায়ে ২ জন ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২ জনসহ মোট ৪ জনকে গুণী শিক্ষক হিসেবে এ বছর নির্বাচিত করা হয়েছে।  

মাধ্যমিক পর্যায়ে দু'জন হলেন- ফতেপুর সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম চৌধুরী ও গোবিন্দশ্রী দারুল উলুম দাখিল মাদ্রাসার সহ-সুপার মোঃ জাকারিয়া মির্জা। আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ শামছুল হক ও আলহাজ্ব মোজাফফর আহমেদ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম উচ্চ মাধ্যমিক পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। 

উল্লেখ্য যে, মদন উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ১৬ টি, কলেজ (সাধারণ) ৩ টি, বাণিজ্য ও কারিগরি কলেজ ২ টি, দাখিল মাদ্রাসা ৬ টি এবং ফাজিল মাদ্রাসা রয়েছে ২ টি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম