নেত্রকোনার মদনে ঈদুল আজহা উপলক্ষে ১জুলাই রোজ শুক্রবার অবৈধভাবে জমে উঠেছিল, ফতেপুর হাটশিরা বাজারে কুরবানীর পশুরা হাট।
উপজেলা প্রশাসনের কোন অনুমোদন না থাকার কারণে, উপজেলা ভূমি সহকারী কমিশনার মোঃ শাহনূর রহমান উক্ত অবৈধ পশুর হাট ভেঙে দিতে বাধ্য হন।
ফতেপুর হাটশিরা বাজারের সভাপতি ফরিদ মিয়া জানান, প্রতি বছরের ন্যায় ঈদুল আজহা উপলক্ষে প্রশাসনের অনুমোদন নিয়েই এ পশুর হাটটি গ্রামের লোকজন মিলে বসানো হয়। এবছর উপজেলা প্রশাসনের অনুমোদনের জন্য, বাজার কর্তৃপক্ষ মিলে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা উপজেলা প্রশাসনে অনুমোদন নিতে বিলম্ব করেছে, অনুমোদন ছাড়া বসানোর কারণে আজ এই ঘটনাটি ঘটেছে।
পশুর হাট বসানোর মাইকিং পেয়ে, দূর দুরন্ত থেকে অনেক কুরবানীর গরু ক্রেতা বিক্রেতারা এসেছিল এই হাটে ,তারা এ প্রতিনিধিকে জানান, বাজার কর্তৃপক্ষ মাইকিং করেছে শুক্রবারে ফতেপুর হাটশিরা বাজারে বিশাল পশুর হাট বসানো হবে, এ মাইকিং শুনে আমরা দূরদূরান্ত থেকে গরু নিয়ে এসেছিলাম, এখন গরু নিয়ে ফিরে যেতে হচ্ছে বাড়িতে।
অনেক ক্রেতা বিক্রেতারা মনের কষ্টের এও বলেন, অনুমোদন ছাড়া অবৈধভাবে কেন তারা এই পশুর হাটটি বসিয়ে ছিল, মানুষকে কষ্ট দেওয়ার জন্য।
মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ তিনি বলেন, অবৈধভাবে ফতেপুর হাটশিরা বাজারে কোরবানির গরুর হাট বসানো হয়েছিল, অবৈধ পশুর হাট উঠিয়ে দেওয়া হয়েছে।