নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের পাঁচহাড় বড়বাড়ি গ্রামের ২৮ জুন দিবাগত রাতে কৃষক আঙ্গুর মিয়ার পুকুরের বিষ প্রয়োগ করে পুকুরের সমস্ত মাছ নিধন করেছে।
ভুক্তভোগী কৃষক আঙ্গুর মিয়া পাঁচহাড় বড়বাড়ি গ্রামের মৃত গুমেজ আলীর ছেলে।
ভুক্তভোগী মৎস্যচাষী আঙ্গুর মিয়া ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, আঙ্গুর মিয়া পুকুরে প্রায় ৩ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ , মৃগেল, কাতলা, সরপুঁটি, রুই মাছ ছিল।
এলাকাবাসী বলেন, প্রতিহিংসা জেরে কে বা কারা রাতের আধারে বিষ প্রয়োগ করে পুকুরের সমস্ত মাছ নিধন করেছে।
ভুক্তভোগী মৎস্যচাষী কৃষক আঙ্গুর মিয়া জানান, আমার সাথে শত্রুতা মূলক ভাবে বিষ প্রয়োগ করে আমার পুকুরের সমস্ত মাছ মেরে ফেলেছে, আমি আইনের আশ্রয় নিব তাদের বিরুদ্ধে।
কেন্দুয়া থানা ওসি মোঃ আলী হোসেন, তিনি বলেন, বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের এখনও পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপে আইনগত ব্যবস্থা গ্রহণ করা ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম