রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

 নিজ এলাকার মানুষদের হয়রানির অভিযোগ এসপি কামালের বিরুদ্ধে 


DhakaReport24.com || 2022-06-19 20:24:30
 নিজ এলাকার মানুষদের হয়রানির অভিযোগ এসপি কামালের বিরুদ্ধে 

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার তেনুয়া গ্রামের বাসিন্দা, এসপি কামাল হোসেনের বিরুদ্ধে পুলিশি ক্ষমতার অপব্যবহার করে ষড়যন্ত্র মূলক মিথ্যা ও সাজানো মামলা এবং বিভিন্ন হুমকির মাধ্যমে নিজ গ্রামের সাধারণ জনগণকে হয়রানি করার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (১৭ জুন ২০২২ )  দুপুরে জেলা প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে এসপি কামাল হোসেনের বিরুদ্ধে গ্রামবাসিরা  অভিযোগ করেছেন একই গ্রামের মজিবুর রহমান বাচ্চুর নেতৃত্বে ।

এসময় বাচ্চু অভিযোগ করে বলেন, ঢাকার পুলিশ সদরদপ্তরে কর্মরত তেনুয়া গ্রামের সন্তান এসপি কামাল  মিথ্যা ও সাজানো মামলা দিয়ে  নিজ এলাকার লোকদের  হয়রানী করছেন। তার ছত্রছায়ায় থাকা সন্ত্রাসী ও বখাটে প্রকৃতির লোকজন নিরিহ জনগনদের বিভিন্ন  প্রকার হুমকি শুনিয়ে যাচ্ছে। তিনি এর তীব্র প্রতিবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রকৃত সত্য উদঘাটন করে বিচারের দাবী জানান।

ভুক্তভোগী বাচ্চু বলেন, পুলিশ কর্মকর্তার অন্যায় কর্মকান্ডের বিরুদ্ধে গ্রামের কেউ মুখ খুলতে সাহস করেন না। সাধারণ আর অসহায় মানুষেরা নীরবে সব হজম করেন। সরেজমিনে আপনারা দেখতে গেলে, সকল ঘটনার সত্যতা মিলবে। তার অন্যায় অত্যাচার এবং বর্তমান হুমকি ধমকিতে উদ্বিগ্ন হয়ে, অবশেষে একান্ত নিরুপায় অবস্থায় এর প্রতিকারের জন্য সাংবাদিকদের মাধ্যমে  জন-প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ প্রতিকার দাবি করেন এবং মিথ্যা মামলাগুলোর গঠনপ্রকৃতি সম্পর্কে বিবরণ দেন।

এসময় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঢাকারিপোর্ট২৪.কমের পক্ষ  থেকে এসপি কামাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- এটা সম্পূর্ন বানোয়াট এবং মিথ্যে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজে/আরএএম