বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : নেত্রকোনা

বিন্নি দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুকুরে পরিণত


DhakaReport24.com || 2022-06-08 20:24:00
বিন্নি দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুকুরে পরিণত

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে বিন্নি দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা নিরসন ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে কোমলমতী ছাত্র-ছাত্রীদের প্রতিদিন পানিতে ভিজিয়ে শ্রেণিকক্ষে ঢুকতে হচ্ছে। এতে করে পাঠদানেরও বিঘ্নতা সৃষ্টি হয়েছে ওই স্কুলের শিক্ষকদের।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিন্নি দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিনশ’ কোমলমতি শিশু ছাত্র-ছাত্রী রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে। বৃষ্টির পানি চলাচলের ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠে  জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। খেলাধুলার মাঠে পানির নিচে এই প্রতিষ্ঠানের শিশুরা প্রতিদিন তাদের পাঠদানের জন্য স্কুলে আসতে হচ্ছে কাপড় বই-পুস্তক ভিজে শ্রেণিকক্ষে।

বিন্নি দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোখনা আক্তার এ প্রতিনিধিকে বলেন, বৃষ্টির পানি চলাচলের ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে আসছে হচ্ছে পানিতে ভিজে। এতে শিশুরা বিভিন্ন ধরনের  রোগে আক্রান্ত হচ্ছে। 

জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি মৌখিকভাবে প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন স্যারকেও বিষয়টি জানিয়েছি। এরপরও কোনো সমাধান হচ্ছে না।

ওই এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বলেন, মাঠের পানি ড্রেন করে ছেড়ে দিলেই স্কুলের মাঠ শুকিয়ে যাবে। কোমলমতি শিশুরা খেলাধুলা করতে সহজ হবে। 

বিন্নি দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনের প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন বলেন, স্কুলের মাঠের জলাবদ্ধতার বিষয়টি সরেজমিনে গিয়ে দেখে এসেছি। স্থানীয়দের সাথে কথা বলে ড্রেনের ব্যবস্থা করে পানি ছাড়ার জন্য চেষ্টা করবো। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরবো। 

এ ব্যাপারে মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ বলেন, সরেজমিনে গিয়ে দেখেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম