বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : নেত্রকোনা

দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত


DhakaReport24.com || 2022-04-12 16:24:15
দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

নেত্রকানার  দুর্গাপুরের ট্রাকের ধাক্কায় সোহাগ মিয়া(৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে বিরিশিরি - শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেচর এলাকায় এ ঘটনাটি ঘটে।  নিহত শিশু উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেচর এলাকার হেনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,  মঙ্গলবার সকালে সোহাগ মিয়া বিরিশিরি - শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেচর এলাকায় রাস্তা পার হচ্ছিলো।  ওই সময় দুর্গাপুরের দিকে আসা একটি দ্রুতগামী  ট্রাক সোহাগ মিয়াকে ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলে শিশু সোহাগ নিহত হয়। পরে স্থানীয় উওেজিত জনতা ওই গাড়ি ভাংচুর সহ রাস্তায় টায়ার জ্বালিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে।  নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম