নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নারীসহ অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার কেন্দুয়া-চিরাং বাজার সড়কের চিতোলীয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় পাইকুড়া ইউপির বৈরাটি গ্রামের মৃত অহেদ আলীর ছেলে নিজাম উদ্দিন বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
গ্রেপ্তারকৃত হলেন-জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাউসী গজারিয়া মোল্লা বাড়ি গ্রামের দুলাল মিয়ার ছেলে ফরিদ মিয়া ওরফে হাবিল (৩৩), মাদারীপুরের কালকিনী উপজেলার আন্ডার চর গ্রামের আল-আমিনের স্ত্রী সীমা বেগম (৩২)।
কেন্দুয়া থানা ওসি কাজী শাহনেওয়াজ জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা অটোরিকশা চোর। ইতিপূর্বে এরূপ কায়দায় কেন্দুয়া থেকে কয়েকটি অটোরিকশা চুরি হয়েছে। অটোরিকশা চুরি করার তারা স্বীকার করেছে। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম