রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

নেত্রকোনায় ইলেক্ট্রনিক্সের গুদাম আগুনে পুড়ে ছাই


DhakaReport24.com || 2022-04-01 12:18:30
নেত্রকোনায় ইলেক্ট্রনিক্সের গুদাম আগুনে পুড়ে ছাই

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকায় আগুনে একটি ইলেকট্রনিক্স দোকান ও একটি ইলেকট্রনিক্সের মালের গোডাউন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

শুক্রবার (১ এপ্রিল) ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ফজরের নামাজ শেষে স্থানীয়রা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পান শমশের আলীর ইলেকট্রনিক্স দোকানের ভেতর আগুন জ্বলছে। 

মুহূর্তের মধ্যে এ আগুন চারিদিকে ছড়িয়ে পার্শ্ববর্তী পাণ্ডু সাহার ইলেকট্রনিক্সের গোডাউনে লেগে যায়।  

এরপর তাদের চিৎকারে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম