শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : রাজবাড়ী

ফিলিং স্টেশন কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা


DhakaReport24.com || 2026-01-17
ফিলিং স্টেশন কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা

রাজবাড়ীতে টাকা চাওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। শুক্রবার রাতে সদর থানায় নিহত রিপনের ছোট ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন এবং গাড়িচালক কামালকে আসামি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ তাদের আটক করে এবং ব্যবহৃত গাড়িটি জব্দ করে।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে রাজবাড়ীর একটি ফিলিং স্টেশনে তেল নেন আবুল হাসেম সুজন। তেল নেওয়ার পর রিপন সাহা টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন তিনি। এ সময় গাড়ি নিয়ে চলে যেতে চাইলে রিপন বাধা দেন। তখন রিপনকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। ঘটনাস্থলেই রিপন সাহার মৃত্যু হয়।

পরে রাতেই ময়নাতদন্ত শেষে রিপনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর স্থানীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম