বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ফরিদপুর

নগরকান্দায় নিখোঁজ অটো চালকের লাশ উদ্ধার


ফরিদপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-27 20:27:15
নগরকান্দায় নিখোঁজ অটো চালকের লাশ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাত লাশটি সালথার ব্যাটারী চালিত অটো বাইকের চালক মোহাম্মাদ আলী মাতুব্বরের (৩৫)। রোববার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে মহাসড়কের পাশে কচুরী পানার ভিতর থেকে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

এলাকাবাসি জানায়, রোববার সকালে মহাসড়কের পাশে কচুরিপানার ভিতর একটি অজ্ঞাত লাশ দেখতে পায় তারা। থানায় সংবাদ দিলে পুলিশ অর্ধ গলিত লাশটি উদ্ধার করে। পরে মোহাম্মাদ আলীর ভাই ওহিদ মাতুব্বর অজ্ঞাত লাশটি তার ভাইয়ের বলে সনাক্ত করেছে বলে থানার এস আই সিরাজুল ইসলাম জানান। নিহত মোহাম্মাদ আলি পাশ্ববর্তী সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের ইমান মাতুব্বরের ছেলে। পেশায় ব্যাটারী চালিত অটোচালক।

 
এ সময় ওহিদুল মাতুব্বর বলেন, গত ১৭ ফেব্রুয়ারী প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালিত অটো নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোজাখুজি করেও না পেয়ে ১৮ ফেব্রুয়ারী তারিখে সালথা থানায় একটি নিখোজ ডায়েরী করি। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমার ভাইয়ে লাশ সনাক্ত করি। 

 
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ধারনা করা হচ্ছে ওকে অন্য কোথাও মেরে লাশ এখানে ফেলে গেছে। তবে বিষয়টি গভীর ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম