শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় হাত-পা কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার


আবুল বাসার, ‎সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
DhakaReport24.com || 2026-06-25
সালথায় হাত-পা কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথায় হাত-পা কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার যদুনন্দী মৌজার একটি সড়ক থেকে পান্নু ফকির ওরেফে জামু ফকির (৩৮) নামে এক যুবকের হাত-পা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎নিহত পান্নু ফকির ওরেফে জামু ফকির উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে সালথা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। পরে মরদেহটি যদুনন্দী মৌজার একটি সড়কের ওপর ফেলে রেখে যায় বলে খবর পাওয়া গেছে।

২৫ জুন বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

‎ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আল ফাহাদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে পার্শ্ববর্তী পাটক্ষেতের ভেতরে কুপিয়ে হত্যা করার পর মরদেহটি রাস্তার ওপর এনে ফেলে রেখে গেছে। লাশের শরীরে হাত-পা কাটাসহ গুরুতর আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। খুব দ্রুতই হত্যার প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম