বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরের সালথায় ইজিবাইক চালক নিখোঁজ


সালথা (ফরিদপুর) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-18 21:24:30
ফরিদপুরের সালথায় ইজিবাইক চালক নিখোঁজ

ফরিদপুরের সালথা উপজেলায় এক ইজিবাইক চালক নিখোঁজ হয়েছেন। ওই ইজিবাইক  চালকের নাম আব্দুল আলি মাতুব্বর (৩৫)। সে উপজেলার শৈলডুবি গ্রামের ইমান মাতুব্বরের ছেলে।

ইজিবাইক চালক নিখোঁজের ঘটনায় শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকালে ফরিদপুর সালথা থানায় একটি (সাধারণ ডায়েরি) জিডি করছে নিখোঁজের পরিবার। জিডি নং: ৭৭৯।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে নিজ বাড়ি শৈলডুবি থেকে ইজিবাইক নিয়ে বের হয় আব্দুল আলি। পরে সারাদিন শেষে রাতে বাড়িতে না ফেরায় তার মুঠোফোনে যোগাযোগ করে তার পরিবার। কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই তার আর খোঁজ মিলছেনা। নিখোঁজের পর থেকে পরিবার আতঙ্কে রয়েছে। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ওই ইজিবাইক চালকের পরিবার সালথা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম