শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার


আবুল বাসার, ‎সালথা,(ফরিদপুর) প্রতিনিধি:
DhakaReport24.com || 2026-06-15
সালথায় যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার

‎‎ফরিদপুরের সালথায় মো. খায়রুজ্জামান বাবু মোল্যা (৪৮) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ‎সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তার ‎খায়রুজ্জামান বাবু মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মৃত আব্দুল কুদ্দুছ মোল্যার ছেলে। তিনি সোনাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি। 

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খায়রুজ্জামান বাবু মোল্যা পলাতক ছিলেন। কয়েকমাস ধরে তিনি মাঝে মাঝে গোপনে এলাকায় আসা-যাওয়া শুরু করেন।

‎সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ইউপি চেয়ারম্যান বাবু মোল্যার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

আইনী প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম