সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় স্ত্রী-সন্তানকে মারধর করা সেই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


আবুল বাসার সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2026-03-03
সালথায় স্ত্রী-সন্তানকে মারধর করা সেই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় নিজের স্ত্রী ও সন্তান কে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে সাহিদ শেখ (৪৫)নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে  সালথা থানা পুলিশ। 

সোমবার (২ মার্চ) রাতে উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে সালথা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন। 

উল্লেখ্য,গত বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সাহিদ শেখ (৪৫) স্থানীয় আকুব্বর শেখের পুত্র। এই বিষয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাহিদের ছেলে আশিক শেখ। বর্তমানে তারা পার্শ্ববর্তী গ্রামে মামা বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। 

এ বিষয়ে,সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাঝারদিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাহিদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম