শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


DhakaReport24.com || 2026-01-24
ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে নবীন শেখ (২২) ও হেলপার রাশেদ (৩০)। প্রাথমিকভাবে হেলপারের বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে ইটভাটার একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন। এতে ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে তাদের মধ্যে থেকে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালক মারা যান।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালক নিহত হন। তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম