শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় ৭০০ পিস ইয়াবাসহ আটক ১


আবুল বাসার, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
DhakaReport24.com || 2025-05-15
সালথায় ৭০০ পিস ইয়াবাসহ আটক ১

ফরিদপুরের সালথায় ৭শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ রমজান মোল্যা (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান। 

আটককৃত রমজান মোল্যা উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের আফজাল মোল্যার ছেলে। 

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে নারানদিয়া গ্রামে অভিযান চালিয়ে রমজান মোল্যাকে আটক করা হয়। এসময় তার ঘরের মধ্যে থেকে ৭শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্র্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম