শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত


DhakaReport24.com || 2025-01-07
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

ফরিদপুরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ করছে।

জানা গেছে, সদর উপজেলার গেরদা ইউনিয়নের মুন্সিবাজার এলাকার গেরদা রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসে ধাক্কা দেয় ট্রেন। এসময় ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে ২ জন মারা যান। মাইক্রোবাসটি মালিক নিজেই চালাচ্ছিলেন। এবং তিনিও মারা গেছেন বলে জানা গেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম