বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ফরিদপুর

যৌন হয়রানির অভিযোগে বাসের সুপারভাইজার আটক


DhakaReport24.com || 2022-01-25 18:21:45
যৌন হয়রানির অভিযোগে বাসের সুপারভাইজার আটক

গোল্ডেন লাইন নামের ঢাকা থেকে ফরিদপুরগামী একটি বাসে দুই কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে মো. রুবেল নামের ওই বাসের সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেন।

                

তিনি জানান,দুই কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে শনিবার (২২ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে জেলা শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে গোল্ডেন লাইন নামে একটি বাসের সুপারভাইজারকে আটক করা হয়েছে। আটক রুবেলকে গতকাল সোমবার (২৪ জানুয়ারি) ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।  

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন বলেন, ওই সুপারভাইজারের দাবি বাসের জানালার পর্দা উঠাতে গিয়ে ওই দুই তরুণীর শরীরে তার স্পর্শ লাগতে পরে। তবে যৌন হয়রানি করা হয়নি।

জানা গেছে,ওই দুই কিশোরী মেয়ে পাশাপাশি দুই সিটে বসে ফরিদপুরে আসছিল। মা বসেছিলেন পাশের অন্য আসনে। পরে বাসটি মানিকগঞ্জে আসার পর দীর্ঘসময় জ্যামে আটকে থাকে। প্রায় দুই ঘণ্টা মানিকগঞ্জে বাসটি দাঁড়িয়ে ছিল। রাত হয়ে যাওয়ায় বাসের অনেকেই তখন ঘুমিয়ে থাকায় এই সুযোগে বাসের সুপারভাইজার ওই দুই কিশোরীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। রাত সোয়া ১টার দিকে বাসটি ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে এসে পৌঁছালে ওই মোড়ে দায়িত্বরত কোতোয়ালি থানার পুলিশদের কাছে ঘটনাটি খুলে বলে দুই কিশোরী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোল্ডেন লাইন নামে ওই বাসের ব্যবস্থাপক অরুণ সাহা জানান, এই ঘটনায় সুপারভাইজার রুবেলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।