রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

>> নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

>> চাঁদাবাজি দ্রুতই বিএনপিকে খাবে: ফয়েজ তৈয়্যব

>> সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

আপনি পড়ছেন : ফরিদপুর

স‌ালথায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্না‌মে‌ন্টের ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত


আ‌বুল বাসার,সালথা ফরিদপুর
DhakaReport24.com || 2023-06-13 18:46:30
স‌ালথায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্না‌মে‌ন্টের ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণাল‌য়ের উ‌দ্যো‌গে উপ‌জেলা পর্যা‌য়ে ফ‌রিদপু‌রের সালথায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফ‌জিলাতু‌ন্নেছা মু‌জিব অনূর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্না‌মেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা প্রশাসন সালথার আ‌য়োজ‌নে এবং উপ‌জেলা‌ ক্রীড়া সংস্থার সা‌র্বিক সহ‌যো‌গিতায় সালথা ম‌ডেল মাধ‌্যমিক বিদ‌্যাল‌য় মা‌ঠে মঙ্গলবার (১৩ জুন) বিকা‌লে এই টুর্না‌মে‌ন্টের ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হয়।

৯জুন শুরু হওয়া খেলায় উপ‌জেলার ৮‌টি ইউ‌নিয়ন অংশগ্রহন ক‌রে। ফাইনা‌লে মাঝার‌দিয়া ইউ‌নিয়ন কে ৩-১ গো‌লে পরা‌জিত ক‌রে রামকান্তপুর ইউ‌নিয়ন চ‌্যা‌ম্পিয়ন হয়। এসময় বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার তু‌লে দেন ডাক, ফ‌রিদপুর-২ আস‌নের সংসদ সদস‌্য শাহাদাব আকবর চৌধুরী লাবু।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হিন এর সভাপ‌তি‌ত্বে এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ শেখ সা‌দিক, উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি মোঃ দে‌লোয়ার হো‌সেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফ‌কির মিয়া, সাংগঠ‌নিক সম্পাদক চৌধুরী সা‌ব্বির আলী, উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি খায়রুজ্জামান বাবু, উপ‌জেলা কৃষকলী‌গের সভাপ‌তি সে‌লিম মোল‌্যা, সেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি রা‌কিবুল হাসান জু‌য়েল প্রমূখ।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম