রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

>> নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

>> চাঁদাবাজি দ্রুতই বিএনপিকে খাবে: ফয়েজ তৈয়্যব

>> সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার


শফিকুল খান জনি - ফরিদপুর প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2023-01-28 20:19:15
ফরিদপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ফরিদপুরের নগরকান্দায় কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোর পর্যন্ত এসব অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগরকান্দা থানার সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল।

তিনি জানান, গত রাতে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আমাদের কাছে খবর আসে পুরাপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্র মজুদ রয়েছে। সেটার ওপর ভিত্তি করে ওই ইউনিয়নের কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এসব অস্ত্রের মধ্যে রয়েছে, ২৮টি ঢাল, ২০ কাতরা, সড়কি, রামদা, বল্লম, টেটা ও ঝুপি। যাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হবে বলেও জানা তিনি।

উপজেলার পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ অভিযানকে আমরা স্বাগত জানাই। এ অভিযান অব্যাহত থাকলে এলাকায় শান্তি ফিরিয়ে আসবে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, এলাকার পরিবেশ ভালো রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম