ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলুর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনার আয়োজন করে উপজেলা অফিসার্স ক্লাব।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবিরের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদ্য বিদায়ী নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু, নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এসময় বক্তারা বিদায়ী ইউএনওর কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।