শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় সবাইকে উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন সবজি বীজ ও চারা বিতরণ 


সালথা (ফরিদপুর) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-24 00:12:30
সালথায় সবাইকে উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন সবজি বীজ ও চারা বিতরণ 

ফরিদপুরের সালথায় এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর এ বক্তব্য বাস্তবায়নে সরকারি/বেসরকারি/ স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, বসতবাড়িসহ সকল পতিত জমি চাষাবাদের আওতায় এনে খাদ্য উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সময় সবাইকে উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন সবজি বীজ ও চারা বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ এ কে এম হাসিবুল হাসান। 

বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী প্রমুখ। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম