ডিজাবিলিটি ইনক্লুসিভ ভোকেশনাল ট্রেনিং এন্ড ইয়্যুথ এমপ্লয়মেন্ট প্রকল্পের আওতাধীন প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তিমূলক কর্মপরিবেশ আমাদের করণীয় শীর্ষক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এফসিডিও ইউকের অর্থায়নে ও এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক আয়োজিত কর্মশালাটি বুধবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু।
আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, প্রকল্পের কো অর্ডিনেটর দেওয়ান মাহফুজ এ মাওলা, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদ প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম