ফরিদপুরের সালথা উপজেলায় বৃষ্টিতে গোয়ালঘরে গরু দেখতে যাওয়ার সময় বজ্রপাতে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৪ মে) সকালে উপজেলার গোপালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ওই গ্রামের ছিরু মাতুব্বরের ছেলে।
স্থানীয়রা জানান, রাকিব বাইরে থেকে গরু দেখতে গোয়ালঘরে যাওয়ার সময় বজ্রঘাতে তার মৃত্যু হয়। সে ঢাকায় থাকে। ঈদে বাড়িতে বেড়াতে এসেছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম