শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১


DhakaReport24.com || 2022-04-27 04:11:30
তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের সালথা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন প্রায় ১৫ জন।

গতকাল বুধবার (২৭ এপ্রিল) রাতে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সালথা উপজেলার যদুনন্দী এলাকার কাইয়ুম মোল্যা ও বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার সোনা মিয়ার সমর্থকদের মধ্যে সন্ধ্যার পর থেকে দফায় দফায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের সময় ইটের আঘাতে নান্নু ফকির নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম