শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

জোড়া খুনের ঘটনায় ৩৬ ঘণ্টা পর মামলা, আসামি ২১  


ফরিদপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-10 07:15:45
জোড়া খুনের ঘটনায় ৩৬ ঘণ্টা পর মামলা, আসামি ২১  

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জানদি গ্রামে জোড়া খুনের ঘটনায় ২১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) বিকেলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, তদন্তের স্বার্থে আসামিদের নাম জানায়নি পুলিশ।

এর আগে একই দিন দুপুর দেড়টার দিকে হত্যাকাণ্ডের প্রায় ৩৬ ঘণ্টা পর মামলাটি করেন রুবেল মাতুব্বর। তিনি নিহত কামরুল মাতুব্বরের ভাই। 

জানা যায়, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পোদ্দার বাজার থেকে মোটরসাইকেলে ফেরার পথে পূর্বপরিকল্পিত হামলায় সোলায়মান শরীফ ও কামরুল মাতুব্বর নামে দুজন নিহত হন। এ সময় আহত হন অপর আরোহী আমিনুদ্দীন। নিহত ব্যক্তিরা হলেন, সোলায়মান শরীফ জানদী গ্রামের মৃত মতিউর রহমান শরীফের ছেলে ও কামরুল মাতুব্বর একই গ্রামের কালাম মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পোদ্দার বাজার থেকে মোটরসাইকেলে ফেরার পথে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকে খুন করা হয়।

এদিকে, জোড়া খুনের সংবাদ পেয়ে পরেরদিন ঘটনাস্থলে পরিদর্শনে যান ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। এরপর এ ঘটনায় শনিবার (৯ এপ্রিল) দুপুরে মামলা দয়ের হয়। তবে বিকেল পর্যন্ত এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম