বাগেরহাটের চিতলমারীর কৃতি সন্তান ও যশোরের সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জয় এর পিতা স্বর্গীয় শিবনাথ বিশ্বাসের শ্রাদ্ধোত্তর অন্নদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ২ টায় উপজেলার বোয়ালিয়া গ্রামে এ অন্নদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩৩ খান সমাজ ব্যবস্থার সভাপতি গোলক চন্দ্র বিশ্বাসের সবাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুনীল কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা সহকারী কমিশনার ভূমি বেদবতী মিস্ত্রী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, থানা অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের দেশের বিভিন্ন স্থানের সুশীল সমাজের নেতৃবৃন্দসহ ৬ সহস্রাধিক ব্যক্তি অংশ গ্রহন করেন।