শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বাগেরহাট

জমির দখলে অবৈধ বাধা সৃষ্টির অভিযোগে প্রেসক্লাব মোল্লাহাটে সংবাদ সম্মেলন


শেখ শাহিনুর ইসলাম শাহিন - মোল্লাহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-09 18:38:00
জমির দখলে অবৈধ বাধা সৃষ্টির অভিযোগে প্রেসক্লাব মোল্লাহাটে সংবাদ সম্মেলন

বাগেরহাটের মোল্লাহাটে এক খন্ড জমির শান্তিপূর্ণ দখলে অবৈধভাবে বাধা দেয়ার অভিযোগ তুলে  সংবাদ সম্মেলন করেছেন খরিদা মালিক জনৈক শেখ মেহেদী হাসান। বৃহস্পতিবার সকাল ১০টায়  প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও প্রশ্নোত্তরে  মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের শেখ মোহাম্মাদ আলীর ছেলে শেখ মেহেদী হাসান বলেন, গত ২০১৮ ইং সালে একই গ্রামের ফটিক চন্দ্র দে'র থেকে তার পৈত্রিক গাংনী মৌজার বি,এস ডিপি ৪৯ নং খতিয়ানের ৩১৪১ ও ৩১৪২ নং দাগের মোট ৫৫ শতকের মধ্যে ১১ শতক জমি দলিল মূল্যে আমার নিজ নামে খরিদ করি। আমার ন্যায্য খরিদা উক্ত জমির শান্তিপূর্ণ দখলে অবৈধভাবে বাধা দেয়া সহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে ফটিক চন্দ্র দে'র আপন ভাই মাধাই চন্দ্র দে সহ তার স্ত্রী সন্তানরা। উক্ত খরিদা জমির শান্তিপূর্ণ দখল পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা সহ ন্যায় বিচার দাবি করেন মেহেদী হাসান।

মাধাই চন্দ্র দে বলেন, তার ভাই ফটিক চন্দ্র দে জমি বিক্রির অনেক পূর্বে ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে পৈত্রিক জমির মালিকানা হারায়, তাই তিনি দখলে বাধা দিয়েছেন।