শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বাগেরহাট

চিতলমারীতে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন


প্রদীপ মণ্ডল, চিতলমারী (বাগেরহাট)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-09 14:07:30
চিতলমারীতে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীর স্বনামধন্য বিদ্যাপীঠ বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে  তিন দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, এসিল্যান্ড বেদবতী মিস্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের মোঃ বাবুল হোসেন খান। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী আবজাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শহিদুল হক, বিশিষ্ট টিভি ও মঞ্চ নাটক ব্যক্তিত্ব বাদশাহ গাজী প্রমুখ। 

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটির সার্বিক তত্ত্বাবধানে  ছিলেন বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি মিস্ত্রী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপা রানী বোস।