শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বাগেরহাট

শরণখোলায় বিআরডিবির ত্রি-বার্ষিক নির্বাচন, তেনজিন সভাপতি- মিজান সহ-সভাপতি নির্বাচিত


নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-04 16:50:45
শরণখোলায় বিআরডিবির ত্রি-বার্ষিক নির্বাচন, তেনজিন সভাপতি- মিজান সহ-সভাপতি নির্বাচিত

বাগেরহাটের শরণখোলা উপজেলা কেন্দ্রিয় সমবায় এসোসিয়েশন লিমিটেডের (বিআরডিবি) ত্রি-বার্ষিক নির্বাচনে মো. জিয়াউল হাচান তেনজিন সভাপতি ও মো. মিজানুর রহমান সহসভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহন শেষে এই ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সমবায় কর্মকর্তা আব্দুল হালিম।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম জানান, বিআরডিবির এই নির্বাচনে সভাপতি পদে দুই জন এবং সহসভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা  করেছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহ অনুষ্ঠিত হয়েছে। মোট ৭৫ জন ভোটারই গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন। এতে জিয়াউল হাচান তেনজিন ‘চেয়ার’ প্রতীকে ৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী  মো. আবুল হোসেন নান্টু ‘আম’ প্রতীকে পেয়েছেন ১৯ ভোট। 

অপরদিকে ‘আনাসর’ প্রতীকে ৫২ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী  মো. হেমায়েত উদ্দিন আকন ‘বই’ প্রতীকে পেয়েছেন ২২ ভোট। এর মধ্যে সভাপতি পদে ৩টি ও সহসভাপতি পদে ১টি ভোট বাতিল ঘোষনা করা হয়।

ফলাফল ঘোষনাকালে বিআরডিবির বিদায়ী সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সহসভাপতি মেজবাহ উদ্দিন খোকন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগেন সভাপতি শাহজাহান বাদল জমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি প্রমূখ উপস্থিত ছিলেন।