বাগেরহাটের চিতলমারীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ৭১ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) লিয়াকত আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না কামাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহমেদ, বাগেরহাট সরকারী মৎস বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক নির্মল কুমার কুন্ডু প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম