বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দুর্ঘটনায় আহত

দুই যুবকের শরীরে মিললো ৮১ বোতল ফেনসিডিল


DhakaReport24.com || 2022-06-14 11:15:45
দুই যুবকের শরীরে মিললো ৮১ বোতল ফেনসিডিল

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত দুই যুবকের শরীর থেকে বিশেষ কৌশলে লুকানো ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

ওই ঘটনায় আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে জীবননগর থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে। এর আগে জীবননগর উপজেলার পেয়ারাতলা ফুলতলা মোড়ে সোমবার রাত ১১ টার দিকে ওই ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সোমবার রাতে জীবননগর উপজেলার পেয়ারাতলা ফুলতলার মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীকে ধাক্কা দেয় দুই যুবক। এতে তারা তিনজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করতে গেলে দুই যুবকের শরীরে ফেনসিডিল দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের শরীর থেকে বিশেষ কায়দায় লুকানো ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। 

তাদের তিনজনকেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের শরীরের অবস্থার অবনতি হলে ওই দুই যু্বককে সদর হাসপাতালে ও ওই নারীকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসক। আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে শিপ্লব হোসেন (২০), সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল আমিন (২২) ও জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের সোহেল রানার স্ত্রী  পুনারা বেগম (৪০)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, আজ সকালে অভিযুক্তদের বিরুদ্ধে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তারা সুস্থ হলেই আদালতে তোলা হবে। 

তিনি আরও জানান, আকুন্দবাড়িয়া বা শিয়ালমারী এলাকা থেকে শরীরে বিশেষ কায়দায় ফেনসিডিল লুকিয়ে মোটরসাইকেলযোগে খুলনায় যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাসে জানায় ওই দুই যুবক। 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম