শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : যশোর

বেনাপোলে ৮ জুয়াড়ি আটক


যশোর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-17 22:17:15
 বেনাপোলে ৮ জুয়াড়ি আটক

যশোর জেলাকে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ, কিশোরগ্যাং, জুয়াড়িসহ সকল প্রকার অপরাধ মূলক কাজ থেকে মুক্ত করার লক্ষ্যে কাজ করছে  প্রশাসন।
তারই ধারাবাহিকতায় অপরাধ দমনে অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানা পুলিশ । অভিযানে প্রকাশ্যে নগদটাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার কাগজপুর গ্রামের মোঃ নওশের আলীর পুত্র মোঃ রুবেল হোসেন (২৭), মফিজুর রহমানের ছেলে মোঃ তুহিন আলম বাপ্পি (২৫), মৃত হুমায়ুন কবিরের ছেলে জাফর হোসেন তুষার (২৬), মৃত ছলেমান মন্ডলের ছেলে মোঃ আনার আলী (৪৫), মৃত মোসলেম মোড়লের ছেলে টিটু হোসেন (২৯), ভবেরবেড় গ্রামের মোঃ হায়দার আলীর ছেলে মোঃ সজল হোসেন, মৃত শাহনুর রহমানের ছেলে সাইফুল ইসলাম চঞ্চল(৩৭) এবং দিঘীরপাড় গ্রামের আইয়ুব কাজীর ছেলে সজল হোসেন (২৫)। এসময ১১ হাজার ১ শত ৩০ টাকা ও জুয়ার সামগ্রী জব্দ করা হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক, খুন ও  চোরচালানে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।