শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : যশোর

বেনাপোল সীমান্তে স্বর্ণের বারসহ আটক ২


বেনাপোল(যশোর)প্রতিনিধি:
DhakaReport24.com || 2022-02-14 14:21:45
বেনাপোল সীমান্তে স্বর্ণের বারসহ আটক ২

 যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০ পিচ স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারী কে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ২০পিচ স্বর্নের বারসহ পাচারকারীদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানাধী পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে  মোঃ লিটন হোসেন(২৫) একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান(২৮)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে একটা স্বর্ণের চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তের বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি ৮৯১ গ্রাম ২০ পিচ স্বর্ণের চালান আটক করে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কের্নেল মঞ্জুর ই এলাহী জানান, বেনাপোল পুটখালী সীমান্তের বালুন্ডা গ্রাম থেকে ২০ পিচ স্বর্ণসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি উনপঞ্চাশ লক্ষ একান্ন হাজার নব্বই টাকা)।

আটককৃত স্বর্ণ পাচারকারীদ্বয়, স্বর্ণের  বার এবং অন্যান্য মালামাল বেনাপোল পোর্ট থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।