শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : যশোর

ফেনসিডিল চোরাচালান মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড


DhakaReport24.com || 2022-02-08 21:18:00
ফেনসিডিল চোরাচালান মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ফেনসিডিল চোরাচালান মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) অতিরিক্তি জেলা ও দায়ারা জজ ১ম আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোস্তফা কামাল এ আদেশ দেন। 

অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আবু সেলিম রানা ও অ্যাডভোকেট বিমল কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন । মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আবুল কালাম আটক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-যশোরের বেনাপোলের বুজতলা গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল কালাম, নোয়াখালীর সেনবাগ থানার আহাম্মদপুর (পন্ডিত বাড়ি) গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ড্রাইভার আব্দুল কুদ্দুস ও মৃত এরশাদ উল্লা মাস্টারের ছেলে গোলাম মাওলা। 

জানা যায়, ২০০৯ সালের ১০ অক্টোবর সকাল ৮টার দিকে ফিরোজা কার্গো গাড়িতে তল্লাশি করে ১২টি চটের বস্তায় দুই হাজার ২৪৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারসহ ঐ তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে ডিএডি আফজাল হোসেন চোরাচালান দমন আইনে তিনজনকে আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা করেন। 

মামলার তদন্ত শেষে ঐ বছরের ৩০ জুন এসআই মাহফুজুল হক এজাহারনামীয় তিনজনকে অভিযুক্ত করে আদলতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগে প্রমাণিত হওয়ায় প্রত্যেকের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন বিচারক ।মৃত্যুদণ্ড প্রাপ্ত ড্রাইভার আব্দুল কুদ্দুস ও গোলাম মাওলা পলাতক রয়েছেন।