শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : যশোর

৬৪০ মেট্রিক টন সার নিয়ে ডুবে গেছে জাহাজ


DhakaReport24.com || 2022-02-03 18:52:45
৬৪০ মেট্রিক টন সার নিয়ে ডুবে গেছে জাহাজ
ফাইল ছবি।

যশোরের অভয়নগর সংলগ্ন ভৈরব নদে ৬৪৯ মেট্রেক টন ইউরিয়া সার বোঝাই একটি জাহাজ ডুবে গেছে। বুধবার দিবাগত রাতে নওয়াপাড়া এলাকার পীরবাড়ি খেয়াঘাটের পাশে ভৈরব নদে এমভি শারিব বাঁধন নামের ওই জাহাজটি ডুবে যায়।

জাহাজে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কাতার থেকে আমদানি করা ৬৪০ মেট্রিক টন ইউরিয়া ছিল। চট্টগ্রাম ভিত্তিক শিপিং কোম্পানি টোটাল শিপিং ওই সার পরিবহন করছিল। এদিকে ইউরিয়া গলে ভৈরবের পানি দূষিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শিপিং কোম্পানি সূত্র জানায়, বড় জাহাজে করে চট্টগ্রামে আনা হয় কাতার থেকে আমদানি করা ইউরিয়া । সেখানে বড় জাহাজ থেকে ৬৮০ মেট্রিক টন (১৩ হাজার ৫০০ বস্তা) ইউরিয়া ছোট জাহাজ এমভি শারিব বাঁধনে ভরা হয়। গত ২১ জানুয়ারি জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয়ে ২৫ জানুয়ারি অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি খেয়াঘাটে নোঙ্গর করে। সার নামানোর জন্য গতকাল বুধবার দুপুরে জাহাজটি তীরের কাছাকাছি আনা হয়। আজ বৃহস্পতিবার সকালে সার ঘাটে নামানোর কথা ছিল।

বুধবার রাতে নদে ভাটা ছিল। পানি কম থাকায় ইউরিয়ার ভারে রাত সাড়ে ১২টার দিকে জাহাজটির তলা ফেটে আস্তে আস্তে ডুবতে থাকে। এতে জাহাজে থাকা সার গলে নদের পানিতে মিশে যায়।

এমভি শারিব বাঁধনের মাস্টার শরীফ হোসেন জানান,গতকাল রাতে জাহাজের তলা ফেটে পানি উঠতে শুরু করে। রাত দুইটার দিকে পানিতে ডুবে যায় জাহাজটি।

টোটাল শিপিং কোম্পানির খুলনা ইনচার্জ আব্দুল মজিদ জানান, জাহাজে থাকা সব ইউরিয়া পানিতে মিশে গেছে। এতে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।