শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

আপনি পড়ছেন : যশোর

করোনা আপডেট

২৪ ঘণ্টায় যশোরে ১৯৪ জন শনাক্ত


DhakaReport24.com || 2022-01-23 16:34:15
২৪ ঘণ্টায় যশোরে ১৯৪ জন শনাক্ত
ফাইল ছবি

 

শুধু যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯৪ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৩ জন হাসপাতালে চিকিৎসা ভর্তি হয়েছেন।

তথ্যটি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুর রশিদ। তিনি জানান, এ বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের জিনোম সেন্টারে গত ৩১ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ৩৫ জনের শরীরে করোনার নতুন ধরণ ওমিক্রম শনাক্ত হয়েছে। এ নিয়ে যশোরে মোট ৩৮ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হলো।

যবিপ্রবি’র অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, ওমিক্রন আক্রান্তদের শরীরে ঠান্ডা লাগা, গলা ব্যাথা, মাংশপেশীতে ব্যাথা ও সামান্য জ্বর ছাড়া তেমন কোন গুরুতর উপসর্গ নেই। তারপরও খুব দ্রুত সংক্রমনশীল হওয়ার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে উদ্বেগের ধরণ হিসেবে অখ্যায়িত করেছে। সেকারণে সবাইকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নতুন বছরের শুরু থেকে যশোরে করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করে বলে জানিয়েছেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস। তিনি জানান, এক সপ্তাহের ব্যবধানে শনাক্তের হার ৫ শতাংশ থেকে বেড়ে ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। তিনি আরও জানান, বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ২৩ জন করোনা রোগির মধ্যে ৬ জন রেড জোনে এবং ১৭ জন ইয়োলো জোনে রয়েছেন।